News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিআইডির প্রশংসা, সিবিআইয়ের সমালোচনায় বিচারপতি
Image

সিআইডির প্রশংসা, সিবিআইয়ের সমালোচনায় বিচারপতি

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের গোথা স্কুল মামলায় সিআইডির প্রশংসা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকার সমালোচনাও করেন তিনি। বলেন, “মনে হচ্ছে সিবিআইয়ের আগে সিআইডি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।”

করেক মাস আগে মুর্শিদাবাদের সুতির গোথা হাইস্কুলে অনিমেষ তিওয়ারি নামে এক শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। বাবা স্কুলের প্রধান শিক্ষক। সেই স্কুলেরই ভুয়ো শিক্ষক ছেলে। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতির তদন্তভার সিআইডিকে দিয়েছিল হাই কোর্ট। সিআইডির প্রাথমিক তদন্তে সন্তষ্ট আদালত। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, “এবার ঠিক পথে তদন্ত এগোচ্ছে। মনে হচ্ছে সিবিআইয়ের আগে সিআইডি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।”

শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি বসু সিআইডিকে প্রশ্ন করেন, “একইভাবে নথি জালিয়াতি করে আর যারা চাকরি পেয়েছেন, তাদের চিহ্নিত করা গিয়েছে?” উত্তরে সিআইডি জানায়, “হ্যাঁ”। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের ডাকা হয়েছে কিনা জানতে চান বিচারপতি। সিআইডি জানায়, “না, আমরা এখন নথি পরীক্ষা করে দেখছি।”

জেলা স্কুল পরিদর্শকদের ওই শিক্ষকদের উপর নজর রাখতে বলেন বিচারপতি। রাজ্যের অধীন সংস্থাগুলি পরস্পরকে সহযোগিতা করে কাজ করার পরামর্শও দেন বিচারপতি বসু। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top