News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে অ্যামাজনের ম্যানেজার খুনে ধৃত এক অভিযুক্ত, ট্রাফিক বিরোধ নিয়েই বিবাদের সূত্রপাত
Image

দিল্লিতে অ্যামাজনের ম্যানেজার খুনে ধৃত এক অভিযুক্ত, ট্রাফিক বিরোধ নিয়েই বিবাদের সূত্রপাত

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে অ্যামাজনের ম্যানেজার খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় হরপ্রীত গিল (৩৬)-কে খুনের ঘটনায় বৃহস্পতিবার ভোররাতে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক বিরোধ নিয়েই বিবাদের সূত্রপাত হয়েছিল। আর তাই খুন হতে হয়েছে হরপ্রীতকে। ধৃতের নাম-১৮ বছর বয়সী বিলাল গনি। বাকি অভিযুক্তরা হল-১৮ বছর বয়সী মোহাম্মদ সমীর ওরফে মায়া, ২৩ বছর বয়সী সোহেল ওরফে বাওয়ারচি, ২৩ বছরের মোহাম্মদ জুনায়েদ ওরফে বিরিয়ানি এবং ১৯ বছর বয়সী আদনান ওরফে ডন।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত দু’টো নাগাদ দিল্লির সিগনেচার ব্রিজের কাছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম বিলাল গনি (১৮)। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিট নাগাদ দুষ্কৃতীদের গুলিতে খুন হন হরপ্রীত গিল। দুষ্কৃতীদের গুলিতে আহত তাঁর আত্মীয় গোবিন্দ সিংও। এই খুনের ঘটনার তদন্তে নেমে সবেমাত্র এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা সকলে মঙ্গলবার রাতে বিলালের বাড়িতে পার্টি করছিল। পরে রাত সাড়ে দশটা নাগাদ তারা রাস্তায় বের হয়, মোহাম্মদ সমীর ও মায়ার কাছে পিস্তল ছিল। পাঁচজন অভিযুক্ত দু’টি ভিন্ন স্কুটারে চড়ে ভজনপুরা এলাকার সরু বাইলেনের মধ্যে স্কুটার চালাচ্ছিল। তারা কয়েক জায়গায় থামে এবং সবশেষে ৮/৪ নং গলি, সুভাষ বিহার, ভজনপুরার ভিতরে চলে যায়, যা বেশ সরু। ঘটনাক্রমে, হরপ্রীত গিল এবং তাঁর আত্মীয় অন্য দিক থেকে আসছিলেন, যা পথ আটকে দেয়। এরপর অ্যামাজন ম্যানেজার এবং তাঁর কাকার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে অভিযুক্তরা। কিছুক্ষণ পরে মোহাম্মদ সমীর খুব কাছ থেকে হরপ্রীত গিল এবং তার আত্মীয়কে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে হরপ্রীতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top