News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলা অপরাধ হ্রাসে চাই সম্মিলিত প্রচেষ্টাঃ সমাজকল্যাণ মন্ত্রী
Image

মহিলা অপরাধ হ্রাসে চাই সম্মিলিত প্রচেষ্টাঃ সমাজকল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট।। মহিলা অপরাধ হ্রাস করার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মহিলা থানার সংখ্যা বাড়ালে অপরাধ কমবে না। এজন্য চাই জনসচেতনতা। জনসচেতনতা তৈরিতে পুলিশ ও ত্রিপুরা মহিলা কমিশনের মধ্যে সমন্বয় থাকতে হবে।  প্রজ্ঞাভবনের ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত এক আলোচনা সভার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন। আলোচনার বিষয় ছিল মহিলা থানার কাজ, দক্ষতা ও কার্যপ্রণালী। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর নানা পদক্ষেপ নিয়েছে। মহিলাদের গার্হস্থ্য হিংসা প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। সরকার মহিলাদের স্বনির্ভরতায় অগ্রাধিকার দিয়েছে। মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হলে অপরাধ অনেকটা কমে যাবে। এলক্ষ্যে গত ৫ বছরে বিভিন্ন স্বসহায়ক দলকে ৬০০ কোটি টাকার উপর ঋণ দেওয়া হয়েছে। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top