News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্যাসের দাম কমানোয় খুশি ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা
Image

গ্যাসের দাম কমানোয় খুশি ধর্মেন্দ্র প্রধান, প্রধানমন্ত্রীর প্রতি জানালেন কৃতজ্ঞতা

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): এলপিজি সিলিন্ডারের দাম কমানোয় খুশি ব্যক্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বলেছেন, গতকাল দেশের মহিলাদের বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “গতকাল দেশের মহিলাদের জন্য একটি দুর্দান্ত উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী যখন দায়িত্ব নেন, তখন ওডিশায় ২০-২২ শতাংশ এলপিজি কানেকশন ছিল। ওডিশায় ১ কোটি পরিবার রয়েছে, যার মধ্যে ২১ লক্ষ বাড়িতে এলপিজি কানেকশন রয়েছে। এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ লক্ষে।”

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “এই ৯৬ লক্ষের মধ্যে ৫৩ লক্ষ উজ্জ্বলা যোজনার অধীনে কানেকশন।” কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন, “সাধারণ এলপিজি গ্রাহকদের জন্য দর ২০০ টাকা কমানো হয়েছে, যেখানে উজ্জ্বলা সুবিধাভোগীরা ৪০০ টাকা সুবিধা পাবেন।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top