News Flash

  • Home
  • দেশ
  • “পায়ের তলায় বোমা, উনি বুঝতে পারছেন না”, মমতাকে তোপ দিলীপের
Image

“পায়ের তলায় বোমা, উনি বুঝতে পারছেন না”, মমতাকে তোপ দিলীপের

পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট (হি. স.) : “মণিপুরে কী হয়েছে উত্তরপ্রদেশে কি হয়েছে এই নিয়ে ওনার খুব চিন্তা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কিছু বলবেন না। ওনার পায়ের তলায় বোমা, উনি বুঝতে পারছেন না।” মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে বসে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

দত্তপুকুরে বোমা বিস্ফোরণ নিয়ে প্রশ্নের উত্তরে মন্তব্য করতে গিয়ে দিলীপবাবু বলেন, “পশ্চিমবঙ্গে বিস্ফোরণ কোনও নতুন ব্যাপার নয়। লোকে দীপাবলি বা সংক্রান্তিতে বোমা ফাটায়। আমরা সারা বছর ফাটাই। মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিছু বলবেন না’।

চা চক্র শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, ‘জেলায় জেলায় ব্লকে ব্লকে এমন সমস্ত ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে আশেপাশের বাড়ি, পা সমস্ত উড়ে যাচ্ছে। মানুষের শরীর ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ গরিব মানুষ তাঁরা মারা যাচ্ছে। যে কিছুই জানেই না, নির্দোষ সেও মারা যাচ্ছে।

ওনারা যুক্তি দেন এখানে লোকেরা খেতে পায় না ১০০ দিনের কাজ বন্ধ তাই বোমা তৈরি করছে। তাহলে বাংলায় আছে টা কী? এটা ঠিকই বাংলাকে ওনারা গরিব করে দিয়েছেন ১২ বছরে। কিন্তু বাকি রাজ্যগুলো কেন বোমা বানায় না?

পুলিশ কি এখানে খায় দায় ঘুমোয়? নাকি ওনাদের নেতা বানাচ্ছেন’। এই মন্তব্য করে দিলীপবাবু বলেন, ‘সব জানে কেউ ভয়ে বলেনি। পুলিশকে বললে পুলিশ উলটো কেস দিয়ে দেয়। পুলিশ টাকা নেয়, নেতারা টাকা নেয় আর দিনের পর দিন এই অবৈধ বিপদজনক কাজ চালায়।

আজ যখন এই ধরনের বিস্ফোরণ হচ্ছে মানুষের মাথা ঘুরে যাচ্ছে। সবার ভয় হচ্ছে কি জানি আমাদের পাড়াতেই কারখানা আছে নাকি কখন বোমা ফাটবে। যত দিন যাচ্ছে বড় বিস্ফোরণ হচ্ছে। আর মাননীয়া এই ব্যাপারে চুপ আছেন’।

সেই সঙ্গে দিলীপবাবু বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় রাজ্যের মানুষ বাংলায় থাকলেও মরে যাচ্ছে। বাংলার বাইরে কাজ করতে গেলেও সেখানেও অ্যাক্সিডেন্ট হয়ে মরে। বাংলার মানুষ কি এরকম অপঘাতে মৃত্যু লিখে নিয়ে এসেছে ভগবানের কাছ থেকে?

আমার মনে হয় এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী’। কি কালচার তৈরি করেছেন উনি? যাদবপুর তার উদাহরণ! এদিকে বলছেন আমরা একবিংশ শতাব্দীতে আছি। আর সেই প্রাচীন পদ্ধতির র‍্যাগিং এখনও বন্ধ হয়নি। সবচেয়ে আধুনিক সবচেয়ে মেধাবী ছাত্ররা যাদবপুরে ভর্তি হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের লজ্জার কি হবে’।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top