News Flash

Image

পাথারকা‌ন্দির ‌বি‌ভিন্ন বনাঞ্চলে ফের উচ্ছেদ অভিযান

পাথারকা‌ন্দি (অসম), ২৮ আগস্ট (হি.স.) : পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার তিন‌টি ফ‌রেস্ট রেঞ্জ যথাক্রমে পাথারকা‌ন্দি, দোহা‌লিয়া ও লোয়াইর‌পোয়া এলাকায় দীর্ঘদিন ধ‌রে বনদস্যু্‌রা বনাঞ্চল ধংস ক‌রে পান চাষের পাশাপা‌শি ব্যান সো মে‌শি‌নে কাঠ চি‌রে অন্যত্র পাচা‌র করছে। অব‌শে‌ষে সাউদার্ন কাছা‌ড়ের সি‌সিএফ শিবকুমা‌রের ক‌ঠোর নি‌র্দেশে ন‌ড়েচ‌ড়ে বস‌লেন ক‌রিমগঞ্জের ডিএফও চির‌ঞ্জিত জৈন।

জৈনের নি‌র্দেশে গত কয়েকদিন ধ‌রে এলাকার প্রতি‌টি ফ‌রেস্ট রেঞ্জ এলাকার হালহ‌কিকৎ দলবল নি‌য়ে স‌রেজ‌মি‌নে খ‌তি‌য়ে দেখ‌ছেন এসিএফ দেব‌জ্যো‌তি নাথ। আজ সোমবারও তি‌নি পাথারকা‌ন্দির কাঁঠালত‌লি এলাকা সহ লোয়াইর‌পোয়া এলাকার চন্দ্রপুর ও প‌রে দোহা‌লিয়া রে‌ঞ্জের সলগই বিট এলাকার পরিস্থিতি খ‌তি‌য়ে দে‌খেন।

এদি‌কে আজ দোহা‌লিয়া ফ‌রেস্ট রেঞ্জ এলাকার সলগই বিট অফিসার আব্দুল হা‌সিব লস্কর দলবল নি‌য়ে পিংছড়া, হৈলামছড়া, পেঁচারঘাট, কি‌র্তে, শন‌টিলা, লক্ষ্মীমালা প্রভৃ‌তি এলাকার সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে গোপ‌নে গ‌ড়ে তোলা পান জুমের একাংশ গুঁড়ি‌য়ে দেন। বা‌কি অংশ শীঘ্রই ধংস করা হ‌বে ব‌লে প্রতিশ্রু‌তি দেন তিনি।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপির দাওচিয়ের ইমচেন

কোহিমা, ৪ মে (আইএএনএস): নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি প্রার্থী দাওচিয়ের আই. ইমচেন প্রায়…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top