News Flash

Image

কামরূপের চাংসারি-কমলপুর সড়কে দুঃসাহসিক ডাকাতি, ধৃত দুই

কামরূপ (অসম), ২৮ আগস্ট (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত চাংসারি-কমলপুর সড়কে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। সৌভাগ্যবলে প্রাণে রক্ষা পেয়েছেন ওয়াসিম আলম নামের ডাকাতির শিকার গাড়ির চালক।

আজ সোমবার কমলপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে চাংসারি-কমলপুর রোডের বরুয়াজানি এলাকায় একটি চলন্ত যাত্রীশূন্য ওবেরের সামনে গিয়ে রাস্তা আগলে ধরে এএস ০১ কিউসি ৭৭৮৯ নম্বরের একটি সুইফট কার। ওবেরটি ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে পড়ে।

তখন সুইফট থেকে দুই ডাকাত ঝাঁপিয়ে বাইরে বেরিয়ে ওবেরের চালক ওয়াসিম আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে তার সারাদিনের রোজগারের টাকা, হাতঘড়ি, মোবাইল ফোনের হ্যান্ড সেট ছিনিয়ে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই সদস্যের ডাকাত দলটি জালুকবাড়ি ফ্লাইঅভার থেকে সুইফট কারটি ভাড়া করে গিয়েছিল রঙিয়ায়। সুইফটের চালকের বাড়ি মরিগাঁওয়ের তারাবাড়ি গ্রামে।

ইতিমধ্যে কমলপুর পুলিশ সুইফট গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কামরূপ জেলার বাইহাটা চারিআলি থানার অন্তৰ্গত ভোমলাহাটির কমল ডেকা এবং কমলপুর থানাধীন কোকেরিয়া নাথচুবুরির উৎপল নাথ বলে শনাক্ত করা হয়েছে। এই দুই ডাকাতকে গাছবাড়ি এলাকা থেকে পুলিশ আটক করেছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top