আগরতলা, ২৮ আগস্ট।। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জুটমিল পেনশনার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সোমবার জুট মিলের সামনে গণধর্না সংঘটিত করে। জুটমিল শ্রমিক কর্মচারীদের অভিযোগ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জুটমিল শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তারা সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার পাওয়ার আবেদন জানিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত জুটমিলের বঞ্চিত কর্মচারীদের ন্যায্য পাওনা ছয় মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এবং জুটমিল পরিচালন কর্মকর্তারা সর্বোচ্চ আদালতের নির্দেশও পালন করেনি। তারা পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করেছে। আগামী ৪ সেপ্টেম্বর পুনরায় তাদের আপিলের উপর শুনানি হবে। জুট মিলের বঞ্চিত শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেছেন মামলা চলাকালেও তাদেরকে কোয়ার্টার ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। তারা জুটমিলের বোর্ড অফ ডাইরেক্টর এর এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেছেন যতদিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হবে এবং জুট মিলের শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ফিরে না পাবে ততদিন পর্যন্ত তাদেরকে কোয়ার্টার থেকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। তারা তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতেই সোমবার জোট মিলের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ধর্ণা সংগঠিত করেন। অবিলম্বে সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী জুট মিলের শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।

মামলা চলাকালীন অবস্থাতেই আবাসন থেকে উচ্ছেদের অভিযোগ, প্রতিবাদে গন ধর্নায় জুটমিল পেনশনাল ওয়েলফেয়ার সোসাইটি
Tags:
Releated Posts
জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির
আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…
সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি
আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…
এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক
আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…


















