News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মামলা চলাকালীন অবস্থাতেই আবাসন  থেকে উচ্ছেদের অভিযোগ, প্রতিবাদে গন ধর্নায় জুটমিল পেনশনাল ওয়েলফেয়ার সোসাইটি
Image

মামলা চলাকালীন অবস্থাতেই আবাসন  থেকে উচ্ছেদের অভিযোগ, প্রতিবাদে গন ধর্নায় জুটমিল পেনশনাল ওয়েলফেয়ার সোসাইটি

আগরতলা, ২৮ আগস্ট।। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে জুটমিল পেনশনার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা  সোমবার জুট মিলের সামনে গণধর্না সংঘটিত করে। জুটমিল শ্রমিক কর্মচারীদের অভিযোগ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জুটমিল শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তারা সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার পাওয়ার আবেদন জানিয়েছেন। দেশের সর্বোচ্চ আদালত জুটমিলের বঞ্চিত কর্মচারীদের ন্যায্য পাওনা ছয় মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এবং জুটমিল পরিচালন কর্মকর্তারা সর্বোচ্চ আদালতের নির্দেশও পালন করেনি। তারা পুনরায় সুপ্রিম কোর্টে আপিল করেছে। আগামী ৪ সেপ্টেম্বর পুনরায় তাদের আপিলের উপর শুনানি হবে। জুট মিলের বঞ্চিত শ্রমিক কর্মচারীরা অভিযোগ করেছেন মামলা চলাকালেও তাদেরকে কোয়ার্টার ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। তারা জুটমিলের বোর্ড অফ ডাইরেক্টর এর এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেছেন যতদিন পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হবে এবং জুট মিলের শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ফিরে না পাবে ততদিন পর্যন্ত তাদেরকে কোয়ার্টার থেকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। তারা তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতেই সোমবার জোট মিলের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ধর্ণা সংগঠিত করেন।  অবিলম্বে সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী জুট মিলের শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top