News Flash

  • Home
  • দেশ
  • দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে তদন্তে সিআইডি, পৌঁছোল বিশেষ টিম
Image

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে তদন্তে সিআইডি, পৌঁছোল বিশেষ টিম

বারাসত, ২৭ আগস্ট (হি.স) : দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে নামল সিআইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ।

রবিবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা। বিস্ফোরণে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে গোটা রাজ্যে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ছে রাজ্য সরকার। কেননা এর আগেও রাজ্যে একের পর এক জেলায় পরপর বেআইনি বাজি কারখানার হদিস মিলেছে। প্রশাসনের মদতেই এই কারখানাগুলি চলছে বলে বিরোধীদের দাবি। ইতিমধ্যে বিজেপির তরফে এনআইএ তদন্তের দাবিও তোলা হয়েছে। এরমধ্যেই দত্তপুকুর বিস্ফোরণের ঘটনার তদন্তে নামল সিআইডি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top