ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। আধ ঘন্টার মধ্যেই দাপটের সঙ্গে খেলা। প্রথমার্ধেই ৩ গোল। দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক খেলায় একটি গোল পরিশোধ করে নিলে ব্যবধান কিন্তু কমে ১-৩ হয়। দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা ফরোয়ার্ড ক্লাবের । একসময়ের দ্বিমুকুট বিজয়ী ফরোয়ার্ড ক্লাব সদ্য সমাপ্ত রাখাল শীল্ড ফুটবল সেমিফাইনালে নক আউট হলেও লীগ সূচনা মন্দ করেনি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়ে দারুন সূচনা করেছে ।হারিয়েছে জুয়েলস এসোসিয়েশনকে। শীল্ড ফুটবলের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে হেরে ছিটকে যাওয়ার পর লীগ ফুটবলের প্রথম ম্যাচে ত্রিবেণী সংঘের কাছে এক দুই গোলে হারের পর জুয়েলস-এর পরিকাঠামোতে কিছুটা প্রভাব পড়ছে। দলের কম্বিনেশনে যেমন কিছুটা ফাঁকফোকর রয়ে গেছে, তেমনি তেমন প্র্যাকটিস করার সুযোগ না পাওয়ারও খেসারত দিতে হচ্ছে জুয়েলস এসোসিয়েশনকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলার ৩ মিনিটের মাথায় খানগাম হোরাম-এর প্রথম গোল এক-শূন্য তে এগিয়ে যায় ফরোয়ার্ড ক্লাব। ৪ মিনিট বাদে দ্বিতীয় গোল নিনগোমবাম সানা সিংয়ের পা থেকে ব্যবধান বেড়ে ২-০ হয়। ২৯ মিনিটের মাথায় হোরাম আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে ৩-০ হয়। প্রথমার্ধে ফেব্রুয়ার্ড ক্লাব তিন গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে জুয়েলস এসোসিয়েশন কিছুটা আক্রমণাত্মক খেললে কার্যত গোল পরিশোধের একটি সুযোগ পেয়ে যায়। অপরদিকে ফরোয়ার্ড ক্লাবকে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়। খেলার ৫১ মিনিটের মাথায় আবুয়াম সনাতন সিং একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে শেষ পর্যন্ত তিন-এক গোলে জয়ী হয়ে ফরোয়ার্ড ক্লাব ৩ পয়েন্ট সংগ্রহ করে নেয়। উল্লেখ্য, খেলার ইনজুরি টাইমে বিজয়ী দলের সাবাত জমাতিয়াকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: ফ্রেন্ডস ইউনিয়ন বনাম টাউন ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

হোরামের জোড়া গোল : জুয়েলসকে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা ফরোয়ার্ড ক্লাবের
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















