ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।২৯ শে আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ধলাই হকি এসোসিয়েশন এবং সোনালী সংঘের যৌথ উদ্যোগে ২৯ আগস্ট সকাল সাড়ে আটটা থেকে কুলাই দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে পুরুষ এবং মহিলাদের হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, সহ অধিকর্তা বিভা বসু, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ধলাই হকি এসোসিয়েশন সভাপতি উত্তম দেবনাথ, পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান অরুণ দেব, সোনালী সংঘের সভাপতি সুদীপ সাঙমা, সচিব জন্টু সরকার প্রমুখ উপস্থিত থাকবেন। হকি কোচ অংকরাযাই মগ সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া দিবসে ধলাইয়ে হকি টুর্নামেন্ট
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















