News Flash

Image

করিমগঞ্জে শিশু সুরক্ষার সচেতনতায় আশাকর্মী

করিমগঞ্জ (অসম) ২৬ আগস্ট (হি.স.) : সোনালী শৈশব সুরক্ষিত অসম, ৯০ দিন ব্যাপী কার্যসূচির অধীনে শুক্রবার করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভা কক্ষে এক সচেতনতামূলক কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনুম। এতে অংশ গ্রহণ করেন জেলার আশা কর্মীরা।

শিশু সুরক্ষার প্রয়োজনীয়তা সহ শিশু সুরক্ষার খাতিরে সরকার থেকে কি কি সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করেন শিশু সুরক্ষা আধিকারিক দেবযানী দাস। পাশাপাশি বৈধ ও অবৈধ দত্তক তথা বাল্য বিবাহ নিয়ে বিশেষভাবে আলোচনা করেন শিশু কল্যাণ সমিতির সদস্য সত্যজিৎ দাস। শিশুদের বিভিন্ন সমস্যাগুলি এবং বিভিন্ন অনৈতিক দত্তক নিয়ে আলোচনায় বিশেষ জোর দেওয়া হয় । বৈধ দত্তক নিয়ে কি কি নিয়ম আছে, কারা শিশু দত্তক নিতে পারবে তাছাড়া দত্তকের নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সি ডব্লিউ সি সদস্য সত্যজিৎ দাস আলোচনা করেন শিশুশ্রম, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ে। তিনি বলেন , একজন শিশুর সাথে অন্যায় অবিচার করার অর্থ হল আমাদের শিশু সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা। এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রায় ৫৪ জন আশাকর্মী। এছাড়া আশা কর্মীরা তাদের নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। সমাজের কাজে সবাই একসঙ্গে মিলে কাজ করবেন বলে নিজস্ব মত প্রকাশ করেন। আলোচনা শেষে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top