News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের চাঁদ স্পর্শের ২৩ আগস্ট ‘জাতীয় মহাকাশ দিবস’, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
Image

ভারতের চাঁদ স্পর্শের ২৩ আগস্ট ‘জাতীয় মহাকাশ দিবস’, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩ মিশনের সাফল্যে ও সেই সঙ্গে ভারতের চাঁদ স্পর্শের দিনটি, অর্থাৎ ২৩ আগস্টকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে বেঙ্গালুরুতে ইসরোর কার্যালয়ে ইসরোর প্রধান এস সোমনাথ ও অন্যান্য বিজ্ঞানীদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, “২৩ আগস্ট চাঁদে পতাকা উত্তোলন করেছিল ভারত। এখন থেকে সেই দিনটি ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসাবে পরিচিত হবে।”

তিনি আরও বলেন, “চন্দ্রপৃষ্ঠের যে স্থানটিতে চন্দ্রযান-২ নিজস্ব পায়ের ছাপ রেখে গিয়েছে সেটি ‘তিরঙ্গা’ নামে পরিচিত হবে। এটি ভারতের প্রতিটি প্রচেষ্টার জন্য একটি অনুপ্রেরণা হবে। এটা আমাদের মনে করিয়ে দেবে যে কোনও ব্যর্থতা চূড়ান্ত নয়।” পাশাপাশি চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’ রেখেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

গুজরাট উপনির্বাচন: কড়া নিরাপত্তায় উমরেঠে ভোটগ্রহণ শুরু

আনন্দ, ২৩ এপ্রিল (আইএএনএস): গুজরাটের আনন্দ জেলার উমরেঠ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ, প্রথম দু’ঘণ্টায় ১৮.৭৬ শতাংশ ভোটদান

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণের প্রথম…

ByByNews Desk Apr 23, 2026

কোঙ্গু অঞ্চলে সকালেই বেশি ভোটদান, পিছিয়ে চেন্নাই ও দক্ষিণের জেলাগুলি

চেন্নাই, ২৩ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরুর দিকে মিশ্র চিত্র সামনে এসেছে। রাজ্যের কোঙ্গু অঞ্চলে…

ByByNews Desk Apr 23, 2026

জোটই সরকার গঠন করবে, গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করেছে ডিএমকে: চিদাম্বরম

কারাইকুডি, ২৩ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম বৃহস্পতিবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নিজের ভোট প্রদান করে আত্মবিশ্বাস…

ByByNews Desk Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top