News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে রেল চলাচল শুরু
Image

পাহাড় লাইনে রেল চলাচল শুরু

BG Trackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ চালু হল পাহাড় লাইন৷ রবিবার গভীর রাত থেকেই ট্রেন চলতে শুরু করেছে৷ ফলে, দীর্ঘদিন বন্ধ থাকার পর লামডিং-শিলচর রুটে পুণরায় রেল পরিষেবা চালু করতে সক্ষম হয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ আপাতত চালু হয়েছে দুটি ট্রেন৷ বাকি ট্রেনগুলিও দুয়েক দিনের মধ্যে চালু করা সম্ভব হবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আশাবাদী৷
পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, রবিবার রাত ১১.৫৫ মিনিটে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার যাত্রা করে শিলচরের উদ্দেশ্যে৷ যথারীতি সোমবার সকাল পাঁচটায় শিলচর থেকে ছেড়েছে ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি৷ আপাতত এই দুটি ট্রেন চালানো হচ্ছে৷ বাকি চারটি ট্রেন যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস’র আপ-ডাউন এবং পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস’র আপ-ডাউন ট্রেন পূর্ব নির্দেশ অনুযায়ী বাতিল রাখা হয়েছে৷ তবে, কর্তৃপক্ষের আশা দু-একদিনের মধ্যেই এই ট্রেনগুলি চালানো সম্ভব হবে৷
গত মঙ্গলবার নতুন করে চন্দ্রপুর ও জাটিঙ্গ রুটে ধস পড়ায় ওই রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রেল পরিষেবা৷ ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ওই অঞ্চলে রেল সড়কের ওপর ধব কিংবা ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হয়৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ হাতে নেওয়া হয়েছিল৷ উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে যাত্রী রেল চলাচলে বিঘ্ন ঘটা শুরু হয়৷ এরপর ২৭ এপ্রিল থেকে পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল যাত্রী রেল পরিষেবা৷ ধারা বৃষ্টির দরুণ পাহাড় লাইনের ওই রুটের নানা জায়গায়, বিশেষ করে ফাইডিঙে রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়া এবং ডিটেকছাড়া এলাকায় এতদিন ধস নামছিল৷ তাতে নতুন সংযোজন হয়েছিল চন্দ্রনাথপুর-জাটিঙ্গা এলাকা৷ প্রসঙ্গত, লামডিং-বদরপুর-শিলচর রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ আসামের বরাক উপত্যকায় জনসাধারণ বেজায় অস্বস্তিতে পড়েছেন৷ স্বাভাবিকভাবে চিন্তার ত্রিপুরাবাসীর কপালেও৷ আগামী কিছদিনের মধ্যে আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷ তার আগে পাহাড় লাইনের মেরামতি সম্ভব না হলে সমস্ত আশা ধূলোয় মিশে যেত৷ কারণ, আগরতলা থেকে বদরপুর পর্যন্ত রেল চলাচলে কোন সমস্যা নেই৷ যত ভাবনা পাহাড় লাইনকে নিয়েই৷ পূর্বোত্তর সীমান্ত রেলের আধিকারীকদের মতে বর্ষা মরশুমে এই পাহাড় লাইন প্রতিবছরই বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷ তাতে বেশ কিছুদিন রেল চলাচল ব্যাহত হবে৷ তবে, রেল আধিকারীকরা এও জানিয়েছেন, এখন পাহাড় লাইনের মেরামতি হয়ে গেছে৷ আগামীদিনে যেকোন দূর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে৷
এদিকে, আগরতলা-শিলচর রুটে রেল নিরবচ্ছিন্ন পরিষেবা দিচ্ছে৷ প্রতিদিন দু’দিক থেকেই প্রচুর যাত্রী আসা যাওয়া করছেন৷ আগরতলা স্টেশনের জনৈক আধিকারীক জানিয়েছেন, রেলের সবকটি কামড়া যাত্রীতে পূর্ণ থাকে৷ চুড়াইবাড়ি পর্যন্ত যাতায়াতের বহু যাত্রী থাকছেন ট্রেনটিতে৷ খোদ রেল কর্মীরাও স্বস্তি বোধ করছেন ট্রেন চালু হওয়ায়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top