News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবলে এগিয়ে চলো সংঘের টিম চন্ডিপুর জয়ী
Image

ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবলে এগিয়ে চলো সংঘের টিম চন্ডিপুর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দিনের খেলায় চন্ডিপুর ওয়ারিয়রস জয়ী হয়েছে। হারিয়েছে দামছড়া স্পোর্টিং ক্লাবকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে শেষ পর্যন্ত তার ফয়সালা হয় টাইব্রেকারে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। চন্ডিপুর ওয়ারিয়র মূলতঃ আগরতলার এগিয়ে চলো সংঘের ফুটবলারদের লিয়েনে নিয়ে খেলেছে। খেলার ২৫ মিনিটের মাথায় দামছড়ার চুয়াং একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে চন্ডিপুরের মালসাম দোয়াঙ্গা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র-তে অমীমাংসিত থাকলে তা ফয়সালার জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে ৪-৩ গোলে চন্ডিপুর জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top