News Flash

  • Home
  • দেশ
  • ২৬ আগস্ট শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকছে মেট্রো, ভোগান্তির শঙ্কা যাত্রীদের
Image

২৬ আগস্ট শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকছে মেট্রো, ভোগান্তির শঙ্কা যাত্রীদের

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শনিবার, ২৬ আগস্ট বন্ধ থাকছে। সপ্তাহের শেষ কাজের দিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে কোনও মেট্রো চলবে না। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তার মধ্যে বহু যাত্রীরা। সল্টলেকে তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু মানুষ কাজ করেন। অফিস টাইমে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বহু মানুষই শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো ব্যবহার করেন।

শনিবার যদিও তথ্যপ্রযুক্তি সংস্থায় ছুটি থাকে। তবে স্বল্প সময়ে সল্টলেক যাওয়ার জন্য অনেকেরই এখন ভরসা এই মেট্রো। মেট্রো পরিষেবা বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে পারেন যাত্রীদের অনেকেই। শুক্রবারই অনেক যাত্রীর মুখে আগাম আশঙ্কার কথাই শোনা গেল, কেউ কেউ ভেবেছিলেন শনিবারও মেট্রোতেই সফর করবেন। আপাতত সেই ভাবনা মনের ভাবনাতেই থেকে গেল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে ‘ইন্টিগ্রেটেড সেফ্‌টি টেস্ট’ করা হবে। সেই কারণে শনিবার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top