News Flash

Image

হাতির আক্রমণে আহত এক কৃষক 

আগরতলা, ২৫ আগস্ট: হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর জুমবাড়ি এলাকায় গ্রামবাসীরা। আবারো বন্যহাতির তান্ডবে ওই এলাকার জনৈক কৃষক গুরতর আহত হয়েছেন।বর্তমানে ওই কৃষক তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর জুমবাড়ি এলাকায় প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।দিন দিন ওই এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েই যাচ্ছে।গতকাল গভীর রাতে বন্য হাতির তান্ডবে গুরুতর আহত হয়েছে ওই এলাকার বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস (৫৩)।প্রাত:ভ্রমণে বেরিয়ে গ্রামবাসীরা জুমবাড়ি এলাকার এক কৃষি জমির পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে তেলিয়ামুড়ার দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা আহত নিরঞ্জন বিশ্বাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান।বর্তমানে ওই কৃষক হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top