News Flash

  • Home
  • দেশ
  • ২৬ আগস্ট অবধি বৃষ্টি-দুর্যোগ উত্তরবঙ্গে! হাওয়া বদলেছে দক্ষিণেও, ফিরছে স্বস্তির আবহ
Image

২৬ আগস্ট অবধি বৃষ্টি-দুর্যোগ উত্তরবঙ্গে! হাওয়া বদলেছে দক্ষিণেও, ফিরছে স্বস্তির আবহ

কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): বৃষ্টির দুর্যোগ থেকে এখনই রেহাই পাবে না উত্তরবঙ্গ। আগামী ২৬ আগস্ট, শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। এবার আবহাওয়া বদলেছে দক্ষিণবঙ্গেও, ফিরেছে স্বস্তির আমেজ। বৃহস্পতবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

এদিকে, হাওয়া বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top