News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল মাঠের আইন ভাঙলেন ত্রিবেণীর কোচ রাজু লামা
Image

ফুটবল মাঠের আইন ভাঙলেন ত্রিবেণীর কোচ রাজু লামা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।প্রথম ম্যাচ। টেনশনে মাঠের মধ্যেই চলে গেলেন ত্রিবেণীর কোচ রাজু লামা। ম্যাচ চলাকালীন আচমকা তার মাঠে প্রবেশকে ঘিরে উঠলো একাধিক প্রশ্ন। অবশেষে জয়ী হলো ত্রিবেণী সংঘ। হাফ ছেড়ে বাঁচলেন রাজু লামা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মাঠে প্রবেশের বিষয়টি নিয়ে বললেন, টেনশনে তিনি এরকম করে ফেলেছেন। তবে যেটা করেছেন তা কিন্তু মোটেও ঠিক হয়নি বলে আফসোস করলেন রাজু লামা। দল নিয়ে জানতে চাওয়া হলে বললেন, চার পাচঁদিনের প্র্যাকটিসে মাঠে নামলো ফুটবলাররা। কিছুটা জড়তা রয়েছে। যা আগামী দিনে কাটিয়ে উঠা যাবে। তবে গোল ব্যবধান আরো বাড়তে পারতো বলেই দাবি করলেন তিনি। এদিকে জুয়েলস এসোসিয়েশনের কোচ আবু তাহের বললেন, রাখালের একটা ম্যাচ খেলার পর আবার এ ডিভিশনে নামলো দল। সময়টা অনেক। তাই ফুটবলারদের মধ্যে জড়তা কিছুটা রয়েছে। তবে আরো ম্যাচ আছে,সেগুলোতে কাম ব্যাক করার চেষ্টা করবে দল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top