News Flash

  • Home
  • দিনের খবর
  • সেলফি তুলতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে আটক বাংলাদেশি যুবক
Image

সেলফি তুলতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে আটক বাংলাদেশি যুবক

উত্তর দিনাজপুর, ২৩ আগস্ট (হি.স.) : সেলফি তুলতে গিয়ে ভুলবশত ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পরায় এক বাংলাদেশি যুবককে আটক করে বিএসএফ জওয়ানরা।পরে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ধৃত যুবককে হস্তান্তর করেছে । বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কিষাণগঞ্জে এক বাংলাদেশি যুবক তার মোটরসাইকেল নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে মোবাইল ফোনে সেলফি তুলছিল। তখন বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশী যুবক আবু তালেম শান্তকে (১৫) আটক করে।

আটক যুবকের কাছ থেকে বিএসএফ জানতে পারে সে বাংলাদেশের বাসিন্দা। পরে বিএসএফ কর্মকর্তারা বিষয়টি বিজিবিকে জানান। পতাকা বৈঠকের সময় বিজিবির অনুরোধে আটক বাংলাদেশি যুবককে তার মোটরসাইকেলসহ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top