News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় ঢুকে ‘সুপারসনিক বোম্বার’ ধ্বংস করল ইউক্রেনের ড্রোন
Image

রাশিয়ায় ঢুকে ‘সুপারসনিক বোম্বার’ ধ্বংস করল ইউক্রেনের ড্রোন

মস্কো, ২২ আগস্ট (হি.স.) : রাশিয়ায় ঢুকে রাশিয়ার বিমানঘাঁটির একটি সুপারসনিক বোম্বার (যুদ্ধবিমান) ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন । সোমবার সামাজিক ধ্বংস হয়ে যাওয়া শব্দের চেয়ে দ্বিগুণ গতির সেই যুদ্ধবিমানের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণ সোলতসি-২ বিমানঘাঁটিতে একটি তুপোলেভ টিইউ-২২ যুদ্ধবিমান ধ্বংস হতে দেখা গেছে।

এ ঘটনায় মস্কো জানিয়েছে, তারা একটি ড্রোন দেখতে পেয়ে সেটি লক্ষ্য করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল। কিন্তু তারপরেও সেটি এই সুপারসনিক বোম্বারের ক্ষতি করতে সক্ষম হয়।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, এ ঘটনার পরে মস্কো অঞ্চলে দুইটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুইটি ড্রোন আটকানো হয়েছে।

এক বিবৃতিতে তারা আরও জানায়, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টার দিকে ‘কপ্টার-আকারের ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছিল। এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া সেখানে ছড়িয়ে পড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলেও দাবি করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, যুদ্ধবিমানটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল। বিবিসি সেসব ছবি বিশ্লেষণ করে যাচাই করেছে।

এদিকে ইউক্রেন এ ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে সম্প্রতি মস্কোয় হামলা চালাতে কয়েক ডজন ড্রোন পাঠায় কিয়েভ। ইউক্রেনের সীমান্ত থেকে সর্বশেষ হামলা চালানো সোলতসি-২ বিমানঘাঁটির দূরত্ব প্রায় ৪০০ মাইল।

উল্লেখ্য, ধ্বংস হয়ে যাওয়া টিইউ-২২ যুদ্ধবিমানটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাতে এটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। তাদের কাছে থাকা ৬০টি টিইউ-২২ যুদ্ধবিমানের বহরে একটি ধ্বংস হওয়ায় তেমন কোনও প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়ার ভূখণ্ডের অনেকটা ভেতরে গিয়ে হামলা চালানোর বিষয়টিতে ইউক্রেনের ক্রমবর্ধমান সক্ষমতা স্পষ্ট হচ্ছে ।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top