News Flash

  • Home
  • দিনের খবর
  • বাড়াতে হবে লোকাল ট্রেনের সংখ্যা, এই দাবিতে মদনপুর স্টেশনে রেল অবরোধ; ভোগান্তি যাত্রীদের
Image

বাড়াতে হবে লোকাল ট্রেনের সংখ্যা, এই দাবিতে মদনপুর স্টেশনে রেল অবরোধ; ভোগান্তি যাত্রীদের

নদীয়া, ২২ আগস্ট (হি.স.): লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, এই দাবিতে শিয়ালদহ-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। শুধুমাত্র লোকাল ট্রেন বাড়ানোই নয়, নিত্যযাত্রীদের রয়েছে আরও বেশ কিছু দাবি। লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিট থেকে শিয়ালদহগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্য যাত্রীরা।

বিক্ষোভরত নিত্যযাত্রীদের অনেকেই বলেছেন, ৭.৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। ৭.৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দিতে হবে। এই দু’টি-সহ আরও কয়েকটি দাবিতেই রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অফিস টাইমে নাকাল হতে হয় অন্য যাত্রীদের। এ বিষয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top