News Flash

Image

করিমগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ১.৫ কোটি টাকার ইয়াবা সমেত গ্রেফতার এক

করিমগঞ্জ (অসম), ২১ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার হয়েছে মোট ৩০ হাজার মাদক-ট্যাবলেট ইয়াবা। বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ১.৫ কোটি টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে জয়নাল হক নামের এক মাদক কারবারিকে।

গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে প্রথমে চরগোলা এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে তৈরি ২০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সমেত আটক করা হয় লামাজুয়ার গ্রামের জয়নাল হককে।

জয়নাল হকের বিরুদ্ধে করিমগঞ্জের সদর থানায় মাদক আইনে মামলা নথিভুক্ত করে গ্রেফতার করে পুলিশ। তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযান চালায় একই এলাকার জনৈক জামাল হুসেনের বাড়িতে। কিন্তু জামাল হুসেনকে ধরা সম্ভব না হলেও তার ঘর থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top