News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা বিক্রি বন্ধে অভিযানে পরিবহন দপ্তর, দুই দোকানের বিরুদ্ধে মামলা
Image

ই-রিক্সা বিক্রি বন্ধে অভিযানে পরিবহন দপ্তর, দুই দোকানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ই-রিক্সা বিক্রি বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে রাজ্যে একাংশের এজেন্ট ই-রিক্সা বিক্রি

ই-রিক্সা বিক্রি বন্ধে শনিবার যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের নেতৃত্বে অভিযানে নামে পরিবহন দপ্তরের টাক্স ফোর্স বাহিনী৷ ছবি নিজস্ব৷
ই-রিক্সা বিক্রি বন্ধে শনিবার যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের নেতৃত্বে অভিযানে নামে পরিবহন দপ্তরের টাক্স ফোর্স বাহিনী৷ ছবি নিজস্ব৷

করে চলেছে৷ রাজ্য সরকার ও পরিবহন দপ্তর ই-রিক্সা বিক্রি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তিও জারি করেছে৷ ২০১৪ সালের ৮ অক্টোবরের আগে পর্যন্ত যেসব ই-রিক্সা  চলাচল করছে সেগুলোকে বৈধতা দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ এরপর যেসব ই-রিক্সা রাস্তায় নেমেছে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে পরিবহন দপ্তর৷ যেসব এজেন্সি এই রাজ্যে ই-রিক্সা বিক্রি করে চলেছে তাদেরকে ই-রিক্সা বিক্রি বন্ধ করার জন্যও পরিবহন দপ্তর থেকে একাধিকবার বলা হয়েছে৷ বিজ্ঞপ্তি জারির পর দফায় দফায় দোকানগুলিতে হানাও দেওয়া হয়েছে৷ কিন্তু তারপরও একাংশের এজেন্ট ই-রিক্সা বিক্রি অব্যাহত রেখেছে৷ শনিবার  পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনার অসীম সাহার নেতৃত্বে টাক্স ফোর্স বাহিনী রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় হানা দেন৷ নতুননগর, রাধানগর, আগরতলা পুরানো মোটরস্ট্যান্ড, শিবনগর উদিচি ক্লাব সংলগ্ণ এলাকায় হানা দিয়ে পাঁচটি  ই-রিক্সা বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে৷ দুটি ক্ষেত্রে মামলাও দায়ের করা হয়েছে৷ জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার অসীম সাহা জানান, নিষিদ্ধ করা সত্ত্বেও এসব এজেন্সি লুকোচুরি করে ই-রিক্সা বিক্রি করে চলছিল৷ সে কারণেই টাক্স ফোর্স বাহিনী নিয়ে অভিযান চালানো হয়৷ তিনি আরো জানান, রাজ্য সরকার কয়েকটি এজেন্সিকে প্রয়োজনীয় লাইন্সেস প্রদানের কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছিল৷ যারা উপযুক্ত কাগজপত্র জমা দিয়েছেন তাদের বিক্রয় করা  ই-রিক্সাগুলো লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তবে এক্ষেত্রে চালকদের লাইসেন্স বাধ্যতামূলক৷ সবকিছু বিবেচনা করেই পরিবহন দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান৷ উল্লেখ্য, পরিবহন দপ্তর  ই-রিক্সা বন্ধ করার জন্য উদ্যোগ নিলেও গত বেশ কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর এলাকায় প্যাডেল চালিত রিক্সাগুলিতে ব্যাটারি লাগিয়ে চালানোর প্রবণতা ব্যাপক  হারে বৃদ্ধি পেয়েছে৷ এধরনের রিক্সা  ই-রিক্সার চেয়ে আরো বেশি ভয়ংকর৷ এসব রিক্সার বিরুদ্ধে এখনো পর্যন্ত কঠোর কোন  ব্যবস্থা গ্রহণ করেনি পরিবহন দপ্তর৷ এসব রিক্সার বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top