News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালে সোনা পাচারের অভিযোগে ধৃত দুই চিনা নাগরিকের কাছে মিলল ভারতের আধার কার্ড
Image

নেপালে সোনা পাচারের অভিযোগে ধৃত দুই চিনা নাগরিকের কাছে মিলল ভারতের আধার কার্ড

কাঠমাণ্ডু, ২১ আগস্ট (হি.স) : নেপালে সোনা পাচারের অভিযোগে ধৃত দুই চিনা নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হল ভারতের আধার কার্ড।

জানা গিয়েছে, ধৃতরা এক কুইন্টাল সোনা চোরাচালানের মামলায় জড়িত। তাদের নেপাল থেকে গ্রেফতার করা হয়। ধৃত ১২ জনের মধ্যে ২ জন চিনা নাগরিক। ওই ২ জনের কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গিয়েছে। এর আগেও আরেক চিনা নাগরিকের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছ্লি।

সোনা চোরাচালানে ত্রিদেশীয় নেক্সাস জড়িত আছে বলে অনুমান নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়ত-এর। একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক দুই চিনা নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। অন্য এক অভিযুক্তের কাছ থেকে নেপালের নাগরিকত্বের প্রমাণপত্রও উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র জানান, সিআইবি, সম্পূর্ণ ঘটনা কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানিয়েছে। সিআইবির প্রধান এআইজি কিরণ বজরাচার্য বলেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য এটিও গুরুত্বপূর্ণ যে এই ধরনের বিদেশী অপরাধীদের আধার কার্ড কীভাবে তৈরি হয় ? নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি কুবের কাদায়ত জানান, এই অপরাধীদের মধ্যে কয়েকজন কাভ্রে জেলা এবং রাজধানী কাঠমান্ডুর নাগরিকত্বের শংসাপত্রও তৈরি করেছিল। এরই মধ্যে সোনার বিশুদ্ধতাও পরিমাপ করেছিল তারা। উদ্ধার হওয়া সোনা আসল এবং সেগুলি ২৪ ক্যারেটের বলেও পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া সোনাগুলিকে নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top