News Flash

Image

শিলচর-আইজল জাতীয় সড়কে দুৰ্ঘটনা, হত যুবক

শিলচর (অসম), ২০ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শিলচর-আইজল জাতীয় সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবককে ধলাই থানাধীন গঙ্গানগরের রাজু পটাং বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার গভীর রাতে সোনাই থানাধীন সোনাবাড়িঘাট এলাকায়।

আজ রবিবার সোনাই থানা সূত্রে জানা গেছে, সোনাবাড়িঘাট এলাকার সৈয়দপুরে জনৈক রেহিমের দোকান সংলগ্ন ৩০৬ নম্বর জাতীয় সড়কে গতকাল শনিবার রাত ১১ নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। সৈয়দপুর সেতু পাওয়ার আগে সড়কে মোড় নিতে গিয়ে এএস ১১ জি ৬৫৩১ নম্বরের ফোর্ড ফিগোর চালক রাজু পটাং নিয়ন্ত্ৰণ হারিয়ে রাস্তার পাশে রেহিমের দোকানে গিয়ে ধাক্কা মারে৷ দোকানে ধাক্কা মেরে গাড়িটি গিয়ে পাশে একটি বিদ্যুতের খুটিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে৷ বেশ ক্ষতি হয়েছে দোকানের৷

কেবল তা-ই নয়, ফিগো গাড়ির ধাক্কায় একটি স্কুটিও চিড়ে-চ্যাপটা হয়ে গেছে৷ গাড়িটি খুব দ্রুতগতিতে থাকায় উল্টে যায়৷ যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু পটাং নামের এক যুবকের। পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্ভবত শিলচর থেকে আসছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থলে গিয়ে রাজু পটাঙের মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্ত করতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top