News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে মেট্রিক্সের দাবাড়ুদের দাপট অপরাজিত চ্যাম্পিয়ন অগ্রজিৎ পাল
Image

উদয়পুরে মেট্রিক্সের দাবাড়ুদের দাপট অপরাজিত চ্যাম্পিয়ন অগ্রজিৎ পাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।আবারও দাপট দেখালো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। দ্বিতীয় মাসিক উন্মুক্ত দাবা প্রতিযোগিতায়। ফ্লাওয়ার্স ক্লাবে অনুষ্ঠিত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শান্তিরবাজারের অগ্রজিৎ পাল। ৫ রাউন্ডের আসরে পুরো ৫ পয়েন্ট নিয়ে। মেট্রিক্স চেস আকাদেমি সহযোগিতায় এবারের আসরে অংশ নিয়েছে ৫৮ জন দাবাড়ু। বিকেলে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, ওনার সহধর্মিনী শিপ্রা কুন্ডু, মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা, সচিব মনোরাজ সরকার, ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা এবং মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত। আসরে উন্মুক্ত বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করেন যথাক্রমে অগ্রজিৎ পাল, মেট্রিক্স চেস আকাদেমির পৃথ্বিরাজ সাহা, মেট্রিক্স চেস আকাদেমির অদ্রিজা দেবনাথ, রেহান চক্রবর্তী এবং মেট্রিক্স চেস আকাদেমির রাহুল রায়। এছাড়া অনূর্ধ্ব-‌৭ বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির শুভায়ন দাস, মেট্রিক্স চেস আকাদেমির কানিস্ক চৌধুরি, মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ, অক্সিতা সাহা, মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী, অনূর্ধ্ব-‌৯ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির অন্তরীপ আচার্য, আয়ুশ্মান ভৌমিক,উদয় দেব, বর্ষা পাল, দেহান ভৌমিক, অনূর্ধ্ব-‌১১ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির সিদ্ধার্থ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির অয়ন্তিকা দেব, মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রনীল দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির ধীময় চক্রবর্তী,মেট্রিক্স চেস আকাদেমির তমজিৎ সাহা, অনূর্ধ্ব-‌১৩ বিভাগে সমাদ্রিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির উর্মি সাহা, অবন্তিকা রায়, নীলান্ত কর্মকার এবং হিমাশ্রী শর্মা। সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পায় মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ। এদিকে উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় খুশি আসরে  অংশ নেওয়া প্রতিটি দাবাড়ু এবং তঁাদের অভিভাবকরা। আগামীদিনেও ওই আসর বজায় থাকবে জানান মহকুমা দাবা সংস্থার সভাপতি।‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top