News Flash

Image

অযোধ্যার রাম মন্দির এবার কলকাতার পুজোয়

কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবারের থিম রাম মন্দির। শনিবারই থিমের উদ্বোধন করলেন পুজো উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজোর পরিচিতি প্রদীপ ঘোষ, সজল ঘোষের পুজো হিসাবে। থিমের উদ্বোধনে ছিলেন সজলও। এমনও শোনা যাচ্ছে, এবার পুজোর উদ্বোধনে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিদেরও।

প্রতি বছরই লেবুতলা পার্কের পুজো নতুন নতুন চমক রাখে। গতবার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ছিল লেবুতলার পুজোর থিম। লেজার শো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছিল দেশমাতার বীরসন্তানদের বীর গাথা। এবার অযোধ্যার রাম মন্দির।

আশ্বিনের শারদপ্রাতে নয়, এবার দেবীর আবাহন কার্তিকে। তবে ইতিমধ্যেই বড় পুজোগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কলকাতার পুজোর কথা উঠলে নিঃসন্দেহে লেবুতলা পার্কের কথা বলতেই হয়। জাঁকজমকের নিরিখে প্রথম সারিতে। কখনও সোনার দুর্গা, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এ পুজোর থিম হয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top