News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস আমেঠিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, মানুষ তাঁদের ক্ষমা করবে না : নকভি
Image

কংগ্রেস আমেঠিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, মানুষ তাঁদের ক্ষমা করবে না : নকভি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণার পরই হাত শিবিরের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, “কংগ্রেস আমেঠিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, কিন্তু মানুষ তাঁদের ক্ষমা করবে না।”

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তার আব্বাস নকভি বলেছেন, “কংগ্রেস আমেঠি নির্বাচনী এলাকাকে নিজেদের পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে মনে করে এবং জনগণকে চুইংগামের মতো চিবিয়ে চলেছে। কিন্তু, এখন মানুষ তাদের ক্ষমা করবে না।”
প্রসঙ্গত, শুক্রবার উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন। এই প্রেক্ষিতে আমেঠির বর্তমান সাংসদ স্মৃতি ইরানিকেও কটাক্ষ করেন তিনি। আমেঠিতে রাহুল জয়ী হবেন বলেই আত্মবিশ্বাসী হাত শিবির। শনিবার কংগ্রেস নেতা রশিদ আলভী বলেছেন, “যদি রাহুল গান্ধী আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে স্মৃতি ইরানির জামানত জব্দ হবে। তিনি আমেঠি ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি বিজেপিকে অনুরোধ করি, তাকে পালাতে দেবেন না… প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রধানমন্ত্রী মোদী ফিরে যাবেন গুজরাট এবং তিনি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।”

Releated Posts

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top