ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একটি রেজিস্ট্রিকৃত সংস্থা। পাশাপাশি টিএফএ যেমন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত, তেমনি টিএফএ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত স্টেট ইউনিট। তবে দীর্ঘ বছর টিএফএ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত ছিল না, সেটা সত্য। বর্তমান পরিচালন কমিটি বিষয়টাকে গুরুত্ব দিয়ে ২০১৮ সালে আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার সোসাইটি ২০২২ সালের মে মাসে রেজিস্ট্রেশন দিয়েছে বলে আজ টিএফএ-র সেক্রেটারি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী টিএফএ তার গভর্নিং বডির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে আটটি দলের পরিবর্তে নয়টি দলকে নিয়ে খেলানো হচ্ছে। আগামী বছর এই সংখ্যাটা অবশ্যই ১১ এ পরিণত করার উদ্যোগ রয়েছে। যথারীতি লীগ কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএফএ-র অফিস গৃহে সবকটি এডিভিশন ক্লাব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে ২৩ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। এমনকি উদ্বোধনী ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশন এবং ত্রিবেনী সংঘ পরস্পরের মুখোমুখি হবে বলে ঘোষণা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ক্লাব দলগুলো ২০ আগস্টের মধ্যে এন্ট্রি নেবে বলেও আশা করা হচ্ছে। ইতোমধ্যে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষনা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে টিএফএ-র সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রেশন, অনুমোদন সবই রয়েছেটিএফএ-র, নিয়ম মেনেই চলছে সংস্থা
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















