News Flash

  • Home
  • খেলা
  • রেজিস্ট্রেশন, অনুমোদন সবই রয়েছেটিএফএ-র, নিয়ম মেনেই চলছে সংস্থা
Image

রেজিস্ট্রেশন, অনুমোদন সবই রয়েছেটিএফএ-র, নিয়ম মেনেই চলছে সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একটি রেজিস্ট্রিকৃত সংস্থা। পাশাপাশি টিএফএ যেমন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত, তেমনি টিএফএ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত স্টেট ইউনিট। ‌ তবে দীর্ঘ বছর টিএফএ সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রিকৃত ছিল না, সেটা সত্য। বর্তমান পরিচালন কমিটি বিষয়টাকে গুরুত্ব দিয়ে ২০১৮ সালে আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার সোসাইটি ২০২২ সালের মে মাসে রেজিস্ট্রেশন দিয়েছে বলে আজ টিএফএ-র সেক্রেটারি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী টিএফএ তার গভর্নিং বডির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে আটটি দলের পরিবর্তে নয়টি দলকে নিয়ে খেলানো হচ্ছে। আগামী বছর এই সংখ্যাটা অবশ্যই ১১ এ পরিণত করার উদ্যোগ রয়েছে। যথারীতি লীগ কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএফএ-র অফিস গৃহে সবকটি এডিভিশন ক্লাব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে ২৩ আগস্ট থেকে টুর্নামেন্ট শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। এমনকি উদ্বোধনী ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশন এবং ত্রিবেনী সংঘ পরস্পরের মুখোমুখি হবে বলে ঘোষণা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ক্লাব দলগুলো ২০ আগস্টের মধ্যে এন্ট্রি নেবে বলেও আশা করা হচ্ছে। ইতোমধ্যে টুর্নামেন্টের ক্রীড়া সূচিও ঘোষনা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে টিএফএ-র সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top