News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা কাল
Image

উদয়পুরে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা কাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।।বাড়ানো হলো এন্ট্রি নেওয়ার সময়সীমা। দ্বিতীয় প্রাইজমানি উন্মুক্ত মাসিক দাবা প্রতিযোগিতার।  ১৯ আগস্ট হবে আসর। খেলা হবে গিরীধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৩০০ টাকা এন্ট্রি ফি সহ ১৮ আগস্ট বিকেল ৫ টার মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (‌৮২৫৯৮০৪৮৩২) বা কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে।  আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-‌৭,৯,১১ ও ১৩ বিভাগের প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। এছাড়া আসরে অংশ নেওয়া প্রত্যেক দাবাড়ুকে মহকুমা সংস্থার পক্ষ থেকে মধ্যান্নভোজ করানও হবে। মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা জানান,”মহকুমার দাবাড়ুদের উন্নতির কথা মাথায় রেখেই ওই আসরের উদ্যোগ। বিশ্বাস করি, এতে লাভবান হবে মহকুমার দাবাড়ুরা। এবার থেকে আসর উন্মুক্ত করা হয়েছে”। মহকুমার বাইরের দাবাড়ু-‌রাও আসরে অংশ নিতে পারবে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top