News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনে কেজরিওয়ালকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আপ সুপ্রিমোর দীর্ঘায়ু কামনা করলেন মোদী
Image

জন্মদিনে কেজরিওয়ালকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আপ সুপ্রিমোর দীর্ঘায়ু কামনা করলেন মোদী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): জন্মদিনে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল ৬.৩৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। দিল্লির মুখ্যমন্ত্রীর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।” এরপর সকাল ৮.৪৭ মিনিট নাগাদ ‘বার্থডে বয়’ও প্রত্যুত্তরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রীকে।

৫৫ বছরে পা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দেশের রাজনীতিতে তিনি নতুন মুখ হিসাবে উঠে আসেন ২০১৩ সালের গোড়ার দিকে। সেই সময় রাজধানীতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যু নিয়ে জোরালো আন্দোলন শুরু হয় অরবিন্দের নেতৃত্বে। সে সময় নির্ভয়াকাণ্ড নিয়ে বেশ বিপাকে পড়েছিল শীলা দীক্ষিতের সরকার। শেষমেশ ২০১৩ সালের ডিসেম্বরে কংগ্রেস সরকারকে হঠিয়ে ক্ষমতায় আসে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লির গণ্ডি পেরিয়ে এখন দেশের অন্যান্য রাজ্যেও বিস্তার হয়েছে কেজরিওয়ালের দলের।

আপাতদৃষ্টিতে বিজেপির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এখন সাপে-নেউলে সম্পর্ক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে ইতিমধ্যে অবিজেপি দলগুলির ‘ইন্ডিয়া’ জোটে নাম লিখিয়েছে তাঁর দল আপ। যাইহোক, রাজনৈতিক বিভেদকে দূরে রেখে দিল্লির মুখ্যমন্ত্রীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top