রাঁচি, ১৫ আগস্ট (হি.স) : চাইবাসায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষে দুই জওয়ানের মৃত্যুর পর মঙ্গলবার তাদের দেহ রাঁচিতে আনা হয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে, পশ্চিম সিংভূমের চাইবাসা জেলার টোটো থানা এলাকায় ঝাড়খণ্ড জাগুয়ারের সাব-ইন্সপেক্টর অমিত তিওয়ারি এবং কন্সটেবল গৌতম কুমারের সঙ্গে নকশালদের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুই জওয়ানের মৃতদেহ রাঁচিতে আনা হয়। রিমস হাসপাতালে দেহ দুটির ময়নাতদন্ত করা হয়। উল্লেখ্য, সোমবার গভীর রাতে কোলহান জঙ্গলে নকশালরা চাইবাসায় হামলা চালায়। নকশাল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সাব-ইন্সপেক্টর অমিত তিওয়ারি এবং কন্সটেবল গৌতম নিহত হন। এদিন তাদের দেহ রাঁচিতে আনা হয়েছে।

চাইবাসায় নকশাল এনকাউন্টারে নিহত দুই জওয়ানের মৃতদেহ রাঁচিতে আনা হল
Tags:
Releated Posts
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…
ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক
রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…


















