News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হুক লাইনকে কেন্দ্র করে এলোপাথাড়ি আক্রমন, পুলিশ নিশ্চুপ
Image

হুক লাইনকে কেন্দ্র করে এলোপাথাড়ি আক্রমন, পুলিশ নিশ্চুপ

আগরতলা ,১৪ আগস্ট : হুক লাইনকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আক্রান্ত অন্য এক প্রতিবেশী। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা কালাবান্দিটিলা এলাকায়। আক্রান্ত যুবকের নাম মঞ্জু চাকমা। বর্তমানে সে  চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ করার পরও অধরা আক্রমণকারীরা।
ঘটনার বিবরনে জানা যায়, ছৈলেংটা কালাবান্দি টিলার বাসিন্দা  চন্দ্র মানিক্য চাকমা সহ এই এলাকার বেশিরভাগ মানুষই  হুক লাইন ব্যবহার করে বিদ্যুৎ পরিষেবা নিচ্ছে দিনের পর দিন। গত ১০ আগষ্ট  একজনের হুক লাইন পরে যায় বিদুৎবাহী তার থেকে। চন্দ্র মানিক্য চাকমা ও সুর্য মানিক্য চাকমা সন্দেহ করে প্রতিবেশী  মঞ্জু চাকমা হয়ত  হুক লাইন নামিয়ে দিয়েছে। যার জন্য সন্দেহ মুলকভাবে মঞ্জু চাকমার উপর চড়াও হয়  চন্দ্র মানিক্য ও সুর্য মানিক্য। রড দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে তাকে । রডের আঘাতে মঞ্জুর পাঁ ভেঙে যায়। বুকেও প্রচন্ড আাঘাত লাগে। তড়িঘড়ি তাকে ছৈলেংটা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ১০ তারিখ রাএিবেলাতেই ছৈলেংটা  থানায় মামলা করতে গেলে থানা থেকে বলা হয় সকালে আসার জন্য।  এরপরের দিন সকালে গিয়ে মামলা করার পরও এখনো আসামি অধরা। যার ফলে পুনরায় আক্রমণের ভয়ে আতঙ্কিত মঞ্জুর পরিবার। কোন অদৃশ্য কারণে ছৈলেংটা থানা অভিযুক্তদের গ্রেপ্তার করছে না তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।

Releated Posts

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন

আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top