News Flash

  • Home
  • দেশ
  • দেশভাগের যন্ত্রণা নিয়ে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, টুইট মোদীর
Image

দেশভাগের যন্ত্রণা নিয়ে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’, টুইট মোদীর

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে ১৯৪৭ সালে ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভাগ হয়েছিল ভারত। সেদিন ১৪ আগস্ট জন্ম নেয় নতুন রাষ্ট্র পাকিস্তান। পরের দিন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। এই ১৪ আগস্ট দিনটিকে ভারতে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসাবে পালন করা হয়। এই ঐতিহাসিক দিনের নেপথ্যে রয়েছে বিভাজনের এক করুণ স্মৃতি। আজ ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

২০২১ সাল থেকে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি পালনের ঘোষণা করেন। সোমবার দেশভাগের সময় যাঁরা নিহত হয়েছেন, যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ নিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস সেই সমস্ত ভারতীয়দের স্মরণ করার উপলক্ষ্য যাঁরা দেশভাগের সময় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’ মোদী আরও লেখেন,’এই দিনটি মনে করিয়ে দেয় যে, যাঁরা বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়েছিলেন তাঁদের কষ্ট ও সংগ্রামের কথা। আমি এমন সব মানুষকে স্যালুট জানাই।’

দেশের বিভিন্ন অংশে এদিন ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালিত হচ্ছে। উত্তর প্রদেশের ৭৫ টি জেলাতেই এদিন দেশভাগের যন্ত্রণাকে বুকে নিয়ে পালিত হচ্ছে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। নানান সরকারি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন হচ্ছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও এই দিনটি পালিত হচ্ছে।

Releated Posts

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মধ্যপ্রদেশের ১৩টি পুনর্নির্মিত রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, ১৭ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের রেলযাত্রীদের জন্য আধুনিক পরিষেবা ও উন্নত সুযোগ-সুবিধার নতুন দিগন্ত খুলতে চলেছে। শুক্রবার ভিডিও…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের ‘দ্বিচারিতা’ ফের প্রকাশ্যে আসবে: গজেন্দ্র সিং শেখাওয়াত

জোধপুর, ১৭ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top