News Flash

  • Home
  • দেশ
  • শিমলায় ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা বহু, ৩ জনের মৃতদেহ উদ্ধার
Image

শিমলায় ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা বহু, ৩ জনের মৃতদেহ উদ্ধার

শিমলা, ১৪ আগস্ট(হি.স) : শিমলায় ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপ থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।

হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী শিমলার সামারহিলে ভূমিধসের ফলে একটি প্রাচীন শিবমন্দির সোমবার সকালে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৪ জন মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছে একই পরিবারের সাতজন। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিমলার ডিসি আদিত্য নেগি এবং এসপি সঞ্জীব গান্ধী। আহতদের মধ্যে রয়েছেন অরুণ কুমার (২৮), সাওয়ান (৩৩), মনু (১৯), অঙ্কু (২৬), রাহুল (১৯)। আহতরা সবাই কাঠের শ্রমিক বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ ভূমিধস হয়। সোমবার হওয়ায় স্থানীয়রা ওই শিব মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে পড়েন। এসপি সঞ্জীব গান্ধী জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ত্রাণ কাজ চলছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Releated Posts

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026

বালাসন নদীর উপর অস্থায়ী পদচারী সেতু নির্মাণ, পুনরায় যুক্ত হল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের শিলিগুড়ি ও মিরিকের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করল ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর।…

ByByNews Desk Jun 24, 2026

ভগবন্ত মান ভিডিও বিতর্ক: ‘মনমতো’ ফরেনসিক রিপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই, ‘রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় ধামাচাপা’ দেওয়ার অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ঘিরে বিতর্কিত ভিডিও মামলায় ফরেনসিক প্রমাণে কারচুপির চেষ্টার অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 24, 2026

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top