News Flash

  • Home
  • দেশ
  • কোলহাপুরে অভিযান চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল
Image

কোলহাপুরে অভিযান চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল

মুম্বই, ১৪ আগস্ট (হি.স) : মহারাষ্ট্রের কোলহাপুরের তিনটি জায়গায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই তিন সন্ত্রাসবাদীদের বাড়ি থেকে সন্দেহজনক নথি, ইলেকট্রনিক সামগ্রী ও লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই তিনজনের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে জানা গিয়েছে। এই তিনজনকে জাতীয় তদন্তকারী সংস্থা জেরা করছে।

মহারাষ্ট্রের কোলহাপুর, হুপরি, নাসিকের পাঁচটি জায়গায় অভিযান চালায় এনআইএ টিম। রবিবার গভীর রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে জানা গিয়েছে, এনআইএ-র দল সন্দেহভাজন তিন সন্ত্রাসবাদীকে জেরা করে জানার চেষ্টা করছে তারা কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত । তারা কি আদেও কোলহাপুরের স্থানীয় লোক নাকি বহিরাগত ? তাদের পরিকল্পনা কি ? তারা কি অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে ? এইসব নানা প্রশ্ন করে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার চেষ্টা চলছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top