News Flash

Image

হাইলাকান্দিতে আরও ২৫ টি আধার এনরোলমেন্ট কেন্দ্র

হাইলাকান্দি (অসম) ১৩ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আরো ২৫ টি আধার এনরোলমেন্ট সেন্টার চালু করা হয়েছে। জেলার সোনাছড়া চা বাগানের ক্লাব ঘরে, পাঁচগ্রাম জিপি অফিসে, লালার জিএস মেমোরিয়াল হাইস্কুলে জামিরা বাগানের জামিরা জিপি অ কাটলীছড়া বিএড কলেজে ভেন্ডার পারিজা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর পরিচালনায় আধার এনরোলমেন্ট চলবে।

ব্যান্ড আর জে টুপি ভিক্ট্রি প্রাইভেট লিমিটেড এর পরিচালনায় হাইলাকান্দি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলে, মোহনপুর বার্ণী ব্রিজ জিপি অফিসে, আলগাপুর জিপি অফিস, কাটলীছড়া বাগানের প্রতাপ রায় ক্লাব ঘরে, অলইছড়ার নেতাজি সংঘের ঘরে এনরোলমেন্ট চলবে।

ভেন্ডার ইউথ ইনফো সলিউশন প্রাইভেট লিমিটেড এর পরিচালনায় হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ডে ৫২৮ নম্বর শিরিশপুর বাগান এলপি স্কুলে,ভার্টির কুপা সমবায় সমিতি কার্যালয়ে ,চন্ডিপুর নাচ ঘরে এবং ঘাড়মুরার রেঞ্জ ফরেস্ট অফিসে এনরোলমেন্ট গ্রহণ করা হবে।

ভেন্ডার ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় লালাছড়া বাগানে, আয়নার খাল বাগানে,মাটিজুরি হাই স্কুলে,শাহাবাদ জিপি অফিসে এবং রামনাথপুর বিট ফরেস্ট অফিসে এনরোলমেন্ট করা হবে।।

ভেন্ডার একে টেকনো সলিউশন প্রাইভেট লিমিটেডের পরিচালনায় মাহমুদপুর জিপি অফিসে, সুদর্শনপুর-কালাছড়া জিপি অফিসে, কালিনগর জিপি অফিসে, পালইছড়া-সুলতানিছড়া জিপি অফিসে এবং কাটলীছড়া স্টেডিয়ামে এনরোলমেন্ট করা হবে।

এই এনরোলমেন্ট প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে বলে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top