News Flash

  • Home
  • খেলা
  • বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে টেনিস প্রতিযোগিতার আসর, ফাইনাল আজ
Image

বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে টেনিস প্রতিযোগিতার আসর, ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট।। বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। আজদি কা অমৃত মহোৎসব, ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে “নেশা মুক্ত অভিযান ও বেটি পড়াও বেটি বাচাও” কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বাধারঘাট টেনিস কোর্টে দুই দিন ব্যাপী এই আসরে সার্ভিস করে উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ক্রীড়া দপ্তররের অন্যান্য আধিকারিকরা, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিবদ্বয় নিখিল সাহা, অপু রায় ও জাতীয় দলের প্রাক্তন হ্যান্ড বল কোচ আশিস কর প্রমুখ। সিঙ্গেলস ও ডাবলস মিলে মোট ৫৬ জন প্রতিযোগী এই আসরে অংশগ্রহণ করে। আগামীকাল সকালে বিভিন্ন বয়স বিভাগে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। শনিবার সিঙ্গেলস ও ডাবলস মিলে দুইটি কোর্টে চৌদ্দটি খেলা সম্পন্ন  হয়। পুরুষদের সিঙ্গেলসে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ২-৬ সেটে হরিহর দেব্বর্মার কাছে পরাজিত হন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top