News Flash

  • Home
  • দেশ
  • প্রেমিকার বাড়ির পিছন থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ
Image

প্রেমিকার বাড়ির পিছন থেকে উদ্ধার প্রেমিকের ঝুলন্ত দেহ

হুগলি, ১২ আগস্ট (হি. স.) : শনিবার প্রেমিকা বাড়ির পিছন থেকে উদ্ধার হল প্রেমিকের ঝুলন্ত দেহ। যুবক মৃত্যু ঘিরে রণক্ষেত্র হুগলির চকবাজার পাংগাটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় এলাকায়।

শেখ হায়দার ও রেখা দাস অনেকদিন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। গত ২৭ দিন ধরে দুজনকেই পাওয়া যাচ্ছিল না। শেখ হায়দারের পরিবার থানায় তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। কিন্তু তাদের কোনও হদিশ মেলেনি।

সূত্রের খবর, দুদিন আগে রেখা দাস নিজের বাড়ি ফিরে আসেন। হায়দারের পরিবারের লোকজন তাঁকে জিজ্ঞাসা করলে, সে জানায় হায়দারের কোনও খোঁজ তাঁর কাছে নেই। শনিবার সকালে রেখার বাড়ি একজন খবর দেয় হায়দার মারা গিয়েছে। তারপর এলাকার মানুষজন দেখতে পান একটা দড়ির সঙ্গে হায়দার রেখা দাস এর বাড়ির পিছন দিকে ঝুলছে।

তারপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকাবাসীসহ হায়দারের পরিবারের অভিযোগ রেখা দাস এর পরিবারই হায়দারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকাজুড়ে। পুলিশ একজনকে আটকও করে। জনতা ভাঙচুর চালায় এলাকা এলাকার পরিস্থিতি অশান্ত। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top