News Flash

  • Home
  • খেলা
  • ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ : দুই দেশের ক্রিকেটারদের সামনে রয়েছে যে মাইলস্টোনগুলি
Image

ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ : দুই দেশের ক্রিকেটারদের সামনে রয়েছে যে মাইলস্টোনগুলি

কলকাতা, ১২ আগস্ট (হি.স.): ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দুই দেশের ক্রিকেটারদের সামনে রয়েছে যে মাইলস্টোনগুলি, তা দেখে নেওয়া যাক।

**আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের সামনে যুজবেন্দ্র চাহাল। তিনি যদি আজ সুযোগ পান, আর ৫টি উইকেট নিতে পারেন তা হলে তাঁর টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হবে।

**টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ হওয়া থেকে ২ রান দূরে রয়েছেন সঞ্জু স্যামসন। ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়তে পারেন।

**আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আজ আর ২টি উইকেট নিতে পারলেই হার্দিক পান্ডিয়ার উইকেটের হাফসেঞ্চুরি হবে।

**অক্ষর প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেট পূর্ণ করা থেকে ৪ উইকেট দূরে রয়েছেন। যদিও এই সিরিজের প্রথম ৩ ম্যাচে মাত্র ১টি উইকেট পেয়েছেন অক্ষর।

**আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিকোলাস পুরানের ছক্কার সেঞ্চুরি পূর্ণ হতে পারে আজ। এই রেকর্ড গড়তে হলে পুরানকে আর ৬টি ছক্কা হাঁকাতে হবে।

**ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লসের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করার জন্য প্রয়োজন আর ১২ রান। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের আটজন ক্রিকেটার এই রেকর্ড গড়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top