News Flash

  • Home
  • দেশ
  • ন্যানো ডিএপি স্বনির্ভর অভিযানকে শক্তিশালী করবে: অমিত শাহ
Image

ন্যানো ডিএপি স্বনির্ভর অভিযানকে শক্তিশালী করবে: অমিত শাহ

গান্ধীধাম, ১২ আগস্ট(হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে শনিবার গুজরাটে পৌঁছেছেন। আজ, শনিবার সকাল ১১টায় তিনি গান্ধীধামের কান্দলা বন্দরে ইফকোর ন্যানো ডিএপি (তরল) প্ল্যান্টের ভূমিপূজো করেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

ন্যানো ডিএপি-র সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যানো ডিএপি দেশের স্বনির্ভরতা অভিযানকে শক্তিশালী করবে। দেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. বিক্রম সারাভাইকে তাঁর জন্মদিনে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, সারাভাইয়ের জন্যই দেশে শিল্প-বিপ্লব ঘটেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের কৃষকদের সমৃদ্ধ করা। এই লক্ষ্যে ইফকোও আমাদের সঙ্গে রয়েছে। শাহ বলেন, সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির স্লোগান দেওয়া হয়েছে। নতুন এই প্লান্টে বড় পরিসরে ডিএপি উৎপাদন করা হবে। যাতে কৃষকরা উপকৃত হন। ন্যানো ডিএপি, ন্যানো ইউরিয়া তরল উৎপাদন বাড়বে। তিনি আরও বলেন, এই তরল মাটির ভিতরে যায় না, গাছের ভিতরে যায়। এতে পৃথিবীর কোনও ক্ষতি হয় না। এটি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জমি সংরক্ষণও হবে।

শাহ আরও বলেন, এর ব্যবহার বাড়ালে সার আমদানি কমানো যাবে এবং সার উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। ভারত বিশ্বকে প্রাকৃতিক চাষের পথ দেখিয়েছে। এতে ভারতের কৃষক সহ বিশ্বের সকলের উপকার হবে।

ভর্তুকি সঞ্চয়ের বিষয়ে শাহ বলেন, এই সারের কারণে ১০,০০০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। এই কারণে কৃষকদের বোঝা উচিত যে সরকার ভর্তুকি বাঁচাতে চায় না, বরং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য বাজেট তৈরি করেন। এই সংরক্ষিত পরিমাণ অর্থ এতে ব্যবহার করা হবে। এর সুফল শুধু কৃষকরাই পাবেন।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top