News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতায়  রাজ্যের  সাফল্য 
Image

মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতায়  রাজ্যের  সাফল্য 

আগরতলা,১১ আগস্ট।।মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য আলোহা আন্তর্জাতিক প্রতিযোগিতা ৩০ জুলাই সানওয়ে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৪ থেকে ১৪ বছরের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। পাঁচ মিনিটে ৭০টি বিভিন্ন পর্যায়ের অংক কষতে হয়। বিভিন্ন দেশের আনুমানিক ৭০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ভারত, মালয়েশিয়া, চিন, মেক্সিকো, বাংলাদেশ, ক্রোয়েশিয়া, পানামা, ইন্দোনেশিয়া, কানাডা, কম্বোডিয়া সহ ৪০ টিরও বেশি আমন্ত্রিত দেশ এবং ১৫ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেকটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের লুসিয়ানা ত্রিপুরা ত্রিপুরী নৃত্য পরিবেশন করে। রাজ্যের প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। ত্রিপুরা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬ জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন, একজন চ্যাম্পিয়ন , প্রথম রানার্স আপ,তৃতীয় রানার্স আপ অর্জন করেছে। গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে অর্ণব দেবনাথ, লুসিয়ানা ত্রিপুরা, দিব্যাংশু দেববর্মা ,সন্দীপন আচার্জি, দিশা মজুমদার, জাশ্রীথা তলাপাত্র।। চ্যাম্পিয়ন হয়েছে নন্দা চাকমা। প্রথম রানার্স আপ ইয়াশ মজুমদার, আত্রায় চন্দা, তৃতীয় রানার্স আপ সৃষ্টিকা চৌধুরী। রাজ্যের এ সাফল্যে খুশি ব্যক্ত করেছেন মালয়েশিয়াতে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার। ডেপুটি হাইকমিশনার সুভাষিনী নারায়নন ৩১ জুলাই হাইকমিশনের কার্যালয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোহা নর্থ ইস্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর রণবীর রায় এই সংবাদ জানিয়েছেন।

Releated Posts

মনু নদীর বাঁধ মেরামত ঘিরে উত্তেজনা: লাঠিয়াপুরায় ঠিকাদারি বিরোধ, প্রতিবাদে টিলাবাজারে রাস্তা অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি এবং সম্ভাব্য নদীভাঙনের আশঙ্কার মধ্যেই বাঁধ মেরামতের জরুরি…

ByByReshmi Debnath Jul 12, 2026

জিরানিয়ায় বড়সড় মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার, ধৃতদের একজন সরকারি কর্মচারী

আগরতলা, ১২ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের এন্টি নারকোটিক শাখা (এএনসি) এবং আসাম…

ByByReshmi Debnath Jul 12, 2026

বরখাস্ত হওয়া আমলারা বিরোধীদের সরকারি তথ্য দিচ্ছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ জুলাই: চাকুরী থেকে বরখাস্ত হওয়া আমলা বিরোধীদের সরকারি তথ্য পাচার করছেন। ওই তথ্যের ভিত্তিতে বিরোধীরা সরকারের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top