News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে ভারতের : প্রধানমন্ত্রী
Image

দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে ভারতের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে ভারতের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি রোধে কলকাতায় আয়োজিত জি-২০ গুরুত্বপূর্ণ বৈঠকে শনিবার সকালে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দুর্নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে দরিদ্র ও প্রান্তিকদের মধ্যে। দুর্নীতি সম্পদ-ব্যবহারকে প্রভাবিত করে, দুর্নীতি পরিষেবা সরবরাহকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার মানকে হ্রাস করে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে ভারতের। আমরা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ইকো-সিস্টেম তৈরি করতে প্রযুক্তি এবং ই-গভর্নেন্সের ব্যবহার করছি।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা ব্যবসার জন্য বিভিন্ন পদ্ধতি সহজ করেছি। সরকারি সেবায় অটোমেশন ও ডিজিটালাইজেশন হয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “পলাতক অর্থনৈতিক অপরাধীদের সমস্যা সমস্ত জি-২০ দেশ এবং দক্ষিণ গোলার্ধের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা ৩টি অগ্রাধিকারের ক্ষেত্রে অ্যাকশন-ভিত্তিক, উচ্চ স্তরের নীতিগুলিকে স্বাগত জানাই- তথ্য-আদান-প্রদানের মাধ্যমে আইন প্রয়োগকারী সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা, এবং দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষের সততা ও কার্যকারিতা বৃদ্ধি করা।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top