News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় নুহ, ১৩ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা
Image

স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় নুহ, ১৩ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা

নুহ, ১২ আগস্ট (হি.স.): ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে হরিয়ানার নুহ। স্কুল ইতিমধ্যেই খুলেছে, পড়ুয়ারাও শিক্ষাঙ্গনে এসেছে। তবে, পরিস্থিতি এখনও থমথমে, তাই ১৩ আগস্ট পর্যন্ত নুহ জেলায় ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ থাকছে। ইন্টারনেট বন্ধ রাখার বিষয়ে শুক্রবারই সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা প্রশাসন।

দুই গোষ্ঠীর মধ্যে হিংসাকে ঘিরে কিছু দিন আগে উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ। সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল গুরুগ্রাম-সহ হরিয়ানার অন্যত্র। হিংসার প্রেক্ষিতে প্রথমে ৮ আগস্ট ও পরে ১১ আগস্ট পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেই নিষেধাজ্ঞা এবার বাড়িয়ে ১৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top