নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ রবিবারের আতঙ্ক, ঘূর্ণিঝড়ে গোটা তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকার কৃষকদের মাথায় হাত৷ কৃষিজ বিভিন্ন ফসলের ব্যাপক হারে ক্ষয় ক্ষতি হয়েছে৷ বর্তমানে কৃষকদের দাবি ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে আসুক৷
তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে একাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ কৃষির উপর নির্ভর করে সংসারের ভরণপোষণ৷ ছেলেমেয়েদের পড়াশুনা কৃষিজ ফসল উৎপাদনের পর তা বাজারে বিক্রি করেই জীবিকা নির্বাহ করতে হয় কৃষকদের৷ সেখানে যদি প্রকৃতির কারণে রোপণ করা শস্যদি নষ্ট হয় তবে কৃষকদের চিন্তার কারণ তো হবেই৷ রবিবার রাতের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত কৃষকরা৷ তেলিয়ামুড়া ব্লকের উত্তর ব্রহ্মছড়া এলাকার একাংশ পরিবারের একমাত্র পথ কৃষিজ ফসল উৎপাদন করে তা বাজারে বিক্রি করে সংসারের চাহিদা মেটাতে হয়৷ রবিবারের ঘূর্ণিঝড়ে ওি কৃষিজ পণ্য এলাকার বেশিরভাগ কৃষকদের জমিতে ফলানো শস্য নষ্ট হয়েছে৷ কুমোড়, লাউ, শশা, বেগুন সহ অন্যান্য সবজির গাছ নষ্ট হয়েছে বলে কৃষকরা জানান৷ এদিকে, একাংশ কৃষকরা জানান, একাংশ কৃষক আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ নয়৷ তাই বেঁচে থাকার জন্য কৃষিকাজই একমাত্র ভরসা৷ অনেক কৃষক আর্থিক ভাবে দুর্বল হওয়াতে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে কৃষিকাজ করে থাকে৷ পরে উৎপাদন পণ্য সামগ্রী বাজারে বিক্রি করে ঋণ পরিশোধ করে আসছেন দীর্ঘদিন থেকে৷ রবিবারের ঘূর্ণিঝড়ে কৃষিজ জমিতে ফলানো ফসল সামগ্রী নষ্ট হওয়াতে চিন্তার ভাঁজ কৃষকদের৷ তারা এই মরশুমে ফলানো শস্য সামগ্রী নষ্ট হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান৷ তাদের দাবি সরকারি ভাবে তাদের সাহায্য না করলে লাভের মুখ দেখবেন না৷
ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়ায় কৃষকদের মাথায় হাত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















