News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়ায় কৃষকদের মাথায় হাত
Image

ঘূর্ণিঝড়ে তেলিয়ামুড়ায় কৃষকদের মাথায় হাত

farmerনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ রবিবারের আতঙ্ক, ঘূর্ণিঝড়ে গোটা তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকার কৃষকদের মাথায় হাত৷ কৃষিজ বিভিন্ন ফসলের ব্যাপক হারে ক্ষয় ক্ষতি হয়েছে৷ বর্তমানে কৃষকদের দাবি ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে আসুক৷
তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে একাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল৷ কৃষির উপর নির্ভর করে সংসারের ভরণপোষণ৷ ছেলেমেয়েদের পড়াশুনা কৃষিজ ফসল উৎপাদনের পর তা বাজারে বিক্রি করেই জীবিকা নির্বাহ করতে হয় কৃষকদের৷ সেখানে যদি প্রকৃতির কারণে রোপণ করা শস্যদি নষ্ট হয় তবে কৃষকদের চিন্তার কারণ তো হবেই৷ রবিবার রাতের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত কৃষকরা৷ তেলিয়ামুড়া ব্লকের উত্তর ব্রহ্মছড়া এলাকার একাংশ পরিবারের একমাত্র পথ কৃষিজ ফসল উৎপাদন করে তা বাজারে বিক্রি করে সংসারের চাহিদা মেটাতে হয়৷ রবিবারের ঘূর্ণিঝড়ে ওি কৃষিজ পণ্য এলাকার বেশিরভাগ কৃষকদের জমিতে ফলানো শস্য নষ্ট হয়েছে৷ কুমোড়, লাউ, শশা, বেগুন সহ অন্যান্য সবজির গাছ নষ্ট হয়েছে বলে কৃষকরা জানান৷ এদিকে, একাংশ কৃষকরা জানান, একাংশ কৃষক আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ নয়৷ তাই বেঁচে থাকার জন্য কৃষিকাজই একমাত্র ভরসা৷ অনেক কৃষক আর্থিক ভাবে দুর্বল হওয়াতে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে কৃষিকাজ করে থাকে৷ পরে উৎপাদন পণ্য সামগ্রী বাজারে বিক্রি করে ঋণ পরিশোধ করে আসছেন দীর্ঘদিন থেকে৷ রবিবারের ঘূর্ণিঝড়ে কৃষিজ জমিতে ফলানো ফসল সামগ্রী নষ্ট হওয়াতে চিন্তার ভাঁজ কৃষকদের৷ তারা এই মরশুমে ফলানো শস্য সামগ্রী নষ্ট হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান৷ তাদের দাবি সরকারি ভাবে তাদের সাহায্য না করলে লাভের মুখ দেখবেন না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top