News Flash

  • Home
  • Uncategorized
  • ২০শে মে’র পর যেকোনও দিন আগরতলা থেকে সরাসরি কলকাতা দিল্লি যাত্রী রেল
Image

২০শে মে’র পর যেকোনও দিন আগরতলা থেকে সরাসরি কলকাতা দিল্লি যাত্রী রেল

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার বিষয়ে চলতি মাসেই মিলবে সুখবর৷ রেলমন্ত্রী ফের এমনটা আশ্বাস দিয়েছেন৷ রাজ্যে আগামী ২০ মে’র পর যে কোনদিন আনুষ্ঠানিকভাবে সূচনা হবে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার৷ আগরতলা থেকে সরাসরি দিল্লি ছুটবে রেল, সেই আশ্বাসও তিনি দিয়েছেন৷ তবে, আগরতলা থেকে সরাসরি দিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করা সম্ভব হবে কিনা রাজ্যের এই দাবি পূরণে রেলমন্ত্রক আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ বুধবার ত্রিপুরার দুই সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং শংকর প্রসাদ দত্ত রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথে সাক্ষাৎ করলে তিনি সাংসদদের এই প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে, রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিকও জানিয়েছেন, মে মাসেই আনুষ্ঠানিকভাবে যাত্রীরেল পরিষেবা সূচনা করার আপ্রাণ চেষ্টা চলছে৷ আগরতলা থেকে দিল্লি এবং আগরতলা থেকে শিয়ালদহ যাত্রী রেল চলাচলের বিষয়ে সব ধরনের চেষ্টা করা হচ্ছে৷ তিনি বলেন, রেল আধিকারিকদের সাথে আলোচনায় যতদূর অনুমান করা হচ্ছে, মে মাসেই রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনা হতে যাচ্ছে৷
বুধবার দুুপুরে রাজ্যের দুই সাংসদ রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সাথে সাক্ষাৎ করেন৷ রেলমন্ত্রী সাংসদদের জানিয়েছেন, চলতি মাসেই ২০ মে’র পর যে কোন দিন আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে রেল যাত্রা শুরু করবে৷ তখন সাংসদরা দাবি তুলে বলেন, রেল চালু করলেই হবে না আগরতলা থেকে সপ্তাহে সাতদিনই রাজধানী এক্সপ্রেসও চালু করতে হবে৷ তাতে রেলমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, রেলপথ নির্মাণে ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকার সব ধরনের সহযোগিতা করেছে৷ ফলে, ত্রিপুরাবাসীর এই দাবি পূরণে রেলমন্ত্রক আপ্রাণ চেষ্টা করছে৷ এদিকে, সাংসদরা আগরতলায় রেল ডিভিশন স্থাপন করা, সাব্রুম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা, রেল নিয়োগ কেন্দ্র স্থাপন করা এবং ত্রিপুরা থেকে রেলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন৷ এদিকে, রাজ্য পরিবহন সচিব জানিয়েছেন, আগরতলা স্টেশনে মেনটেন্যান্স ফেসিলিটির কাজের দায়িত্ব দেওয়া হয়েছে নর্দ্যান রেলওয়েকে৷ আগামী সেপ্ঢেম্বর মাসে এর কাজ সমাপ্ত হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার সূচনার আনুষ্ঠানিক উদ্বোধনের একই সাথে আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণ এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করা যায় সেই পরিকল্পনা নেওয়া হয়েছে৷
এদিকে, লামডিং-বদরপুর পাহাড় লাইনের চন্দ্রপুর ও জাটিঙ্গা রুটে ধস পড়ায় ওই রুটে অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবা৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে এ-খবর জানানো হয়েছে৷ ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ওই অঞ্চলে রেল সড়কের ওপর ধস কিংবা রিল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হচ্ছে৷ জানানো হয়েছে, রেললাইনের মেরামতের কাজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন রেলের বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার-আধিকারিক-কর্মীরা৷ তবে রেল সারাইয়ের কাজে বড় বাধার সৃষ্টি করছে ধারাবর্ষণ৷
ইতিমধ্যে গতকাল বাতিল করা হয়েছিল লামডিং-শিলচর রুটের চারখানা ট্রেন৷ এরমধ্যে গুয়াহাটি-শিলচর ২৫৬৫৭ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাশাপাশি আজকের শিলচর-গুয়াহাটি ২৫৬৫৮ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাতিল করা হয়েছিল৷ তবে এই দুটি ট্রেন গুয়াহাটি-শিয়ালদা-গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে বলেও জানানো হয়েছে৷ অনুরূপভাবে ৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছিল যথাক্রমে ৩ এবং ৪ মে পর্যন্ত৷ আজ এই সব ট্রেনের যাত্রা অনির্দিষ্টকালের জন্য বালিত করে দেওয়া হয়েছে৷ ধারা বৃষ্টির দরুণ পাহাড় লাইনের ওই রুটের নানা জায়গায় বিশেষ করে ফাইডিঙে রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়া এবং ডিটেকছড়া এলাকায় এতদিন ধস নামছিল৷ এবার নতুন সংযোজন চন্দ্রনাথপুর-জাটিঙ্গা এলাকা৷
উল্লেখ্য, লামডিং-বদরপুর-শিলচর রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ অসমের বরাক উপত্যকার পাশাপাশি প্রতিবেশী তিন রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের জনসাধারণ বেজায় অস্তস্তিতে পড়েছেন৷
তবে শিলচর থেকে আগরতলা পর্যন্ত রেল চলাচল শুরু করে খানিক হলে ত্রিপুরার কিছুটা স্বপ্ণ পূরণ করেছে রেল কর্তৃপক্ষ৷ সোমবার থেকে শিলচর-করিমগঞ্জ-আগরতলা (ত্রিপুরা) পর্যন্ত রেল পরিষেবা শুরু হয়েছে৷ এবার পাহাড় লাইনের ট্র্যাক সারাই সম্পূর্ণ হয়ে গেলে আগরতলা-গুয়াহাটি-হাওড়া-শিয়ালদা-দিল্লি পর্যন্ত রেল চলাচল করবে বলে জানা গেছে উত্তর -পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও সদর দফতর সূত্রে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top